November 15, 2026, 6:23 am

ইনিংসের শুরুতেই তামিম-সাকিবের বিদায়

ইনিংসের শুরুতেই তামিম-সাকিবের বিদায়

শ্রীলংকার বিরুদ্ধে ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন ওপেনিংয়ে খেলতে নামা তামিম ইকবাল ও ওয়ানডাউনে খেলতে নামা সাকিব আল হাসান। দলীয় মাত্র ১৫ রানে এ দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিদায় নেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। মাত্র ৬ বলে ১৩ রান করে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন তামিম। এর মধ্যেই ৩টি নান্দনিক চার। কিন্তু চামারার বলে এলডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এরপর ওয়ানডাউনে খেলতে আসেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাট হাতে তিনি চরম ব্যর্থ হন। ৩ বল খেলে শূন্য হাতে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের দুজনের বড়  একটি জুটি প্রত্যাশা করছে টাইগার শিবির।

প্রথম ৫ ওভারে দুই উইকেটে ২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আজকের এ ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডের একাদশে তার পরিবর্তে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।  প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন।

অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি।  নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি।  সেই সঙ্গে যোগ হয়েছে চোট।  ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্তও তাসকিন ফিট হতে না পারায় তাকেও একাদশ থেকে বাদ দেয়া হয়েছে।  তাসকিনের বদলে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের।  শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এর আগে ওয়ানডে খেলার সুযোগ হয়নি এ বাঁহাতি পেসারের।

বাংলাদেশ সফরে আসা শ্রীলংকার ওয়ানডে দলের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে রয়েছে।

চলতি সিরিজের বাংলাদেশ দলের চার ক্রিকেটার মাহমুদউল্লাহ (১৯৫), সাকিব আল সাহান (২১০) তামিম ইকবাল (২১৪) ও মুশফিকুর রহিম (২২৫) ১৯৫ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। সেখানে শ্রীলংকার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কুশাল পেরেরা খেলেছেন ১০২টি ওয়ানডে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সব মিলিয়ে আট হারের বিপরীতে ১৮টি ওয়ানডে জিতেছে শ্রীলংকা। এই ভেন্যুতে শেষ ছয় ম্যাচের তিনটিতে হেরেছে তারা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com