November 17, 2026, 11:30 pm

৪৯ দিন পর ঢাকা ছাড়ল ট্রেন

৪৯ দিন পর ঢাকা ছাড়ল ট্রেন

টানা ৪৯ দিন পর সারাদে‌শে ট্রেন চলাচল শুরু হ‌য়ে‌ছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা নিয়েই ঢাকা ছাড়‌ছে ট্রেনগু‌লো। ত‌বে প্রথমদিন স্টেশ‌নে যাত্রীর চাপ ছিল কম। প্ল্যাটফর্মগু‌লো ছিল অনেকটা ফাঁকা।

সোমবার (২৪ মে) সকাল সা‌ড়ে ৮টায় কমলাপুর রেলস্টেশনে স‌রেজ‌মিনে দেখা যায়, ট্রেন ছাড়লেও যাত্রীর চাপ কম। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি থানা পুলিশ সামাজিক দূরত্ব মেনে ট্রেনে ওঠার বিষয়টি নিশ্চিত করছে। ট্রেনে একটি করে আসন ছেড়ে দিয়ে বস‌তে দেখা গে‌ছে যাত্রীদের।

 

এ সময় স্টেশনে ৭ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার। ট্রেনের ভেতরে যাত্রীরা আসন ফাঁকা রেখে বসেছেন। সকাল ৯টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ত‌বে প্রথম দিন কর্ণফুলী কমিউটার নির্ধারিত সময়েই চে‌য়ে ১৫ মি‌নিট প‌রে ঢাকা ছেড়েছে। ট্রেন‌টি ছাড়ার কথা ছিল ৮টা ৪৫ মি‌নিটে।

যাত্রীর চাপ কম থাকায় অর্ধেরও বেশি আসন ফাঁকা নিয়ে কমলাপুর থেকে ছেড়ে গেছে ট্রেন
এর আগে ভোরে ঝারিয়া ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায় বলাকা কমিউটার। সকাল সাড়ে ৬টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং সকাল পৌনে ৮টায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ছেড়ে যায়।

প্লাটফর্মে দায়িত্বরত কর্মীরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের ওঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন ট্রেন ছাড়ার খবর অনেকে জানেন না, তাই যাত্রীর চাপ কম। আসন অর্ধেক ফাঁকা রাখার কথা বলা থাকলেও যাত্রী কম থাকায় তার চেয়েও বেশি আসন ফাঁকা রয়েছে। এখন যেহেতু চালু হয়েছে আস্তে আস্তে যাত্রীর চাপ বেড়ে যাব

কমলাপুর রেলস্টেশনে সোমবার সকালে যাত্রীর চাপ ছিল না
চট্টগ্রামের যাত্রী সোলেমান  জানান, জরু‌রি প্র‌য়োজ‌নে চট্টগ্রাম যা‌ব। শুনলাম ট্রেন চালু হ‌য়ে‌ছে। প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটেছি। নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার (২৩ মে) রেলভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, ‘সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সোমবার থেকে আমরা রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

বাড়েনি ভাড়া, টিকিট অনলাইনে

বর্তমানে ১০৮টি আন্তঃনগর ট্রেন রয়েছে। এর মধ্যে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া লোকাল ট্রেন চলা শুরু হলো সোমবার (২৪ মে) থেকে। অর্ধেক আসন ফাঁকা থাকলেও ট্রেনে ভাড়া বাড়েনি। টিকিট কাটতে হবে অনলাইনে।

রেলওয়ে থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। আসনবিহীন কোনো টিকিট থাকবে না। তাই অযথা কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকুন। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া রেলভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট বিনে ময়লা ফেলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

 

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com