November 7, 2026, 8:12 pm
শান্তা ইক্যুইটি লিমিটেডকে মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার ৭৭৪তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজকের সভায় শান্তা ইক্যুইটি লিমিটেডকে একটি ফুল ফ্লেজড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিজনেস নিউজ/এমআর