November 23, 2026, 5:11 pm

ডিএসইতে ২ হাজার কোটি টাকা লেনদেন ছাড়ালো

ডিএসইতে ২ হাজার কোটি টাকা লেনদেন ছাড়ালো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে দুই হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৭৯ কোটি ৪১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৬৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, দর কমেছে ১৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com