November 10, 2026, 6:09 pm

পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

পবিত্র ঈদুল ফিতরের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৮১ ও ২১৯৫ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- প্রাইম ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, জেনেক্স, এনআরবিসি ব্যাংক, রবি, সাইফ পাওয়ার ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৭ পয়েন্ট।

এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৩১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬০টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানি শেয়ারের দর।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com