November 7, 2026, 7:47 pm

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৫০০ কোটি টাকা

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৫০০ কোটি টাকা

ঈদুল ফিতরের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৭ মে) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪০.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.০৯ পয়েন্টে এবং ২ হাজার ১৯৯.২৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৫ কোটি ১৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪২টির বা ৩৮.৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৫টির বা ৪৭.৯৫ শতাংশের এবং বাকি ৪৮টির বা ১৩.১৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৯.৬৯ পয়েন্টে। সিএসইতে আজ ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দর বেড়েছে, কমেছে ১৫৩টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com