November 16, 2026, 1:33 am

ঈদের আগের সপ্তাহে গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

ঈদের আগের সপ্তাহে গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

ঈদের আগের  সপ্তাহে (৯-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৭টির বা ৬৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৩১.৫৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৩.৮৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৩.৩৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৯.৭৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৯.৪৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ১৮.৬৪ শতাংশ, রূপালী ব্যাংকের ১৮.১৫ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৬ শতাংশ এবং কেয়া কসমেটিকসের শেয়ার দর ১৭.৩১ শতাংশ বেড়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com