November 10, 2026, 5:56 pm

দুই ব্রোকারেজ হাউজকে ডিজিটাল বুথ খোলার অনুমোদন

দুই ব্রোকারেজ হাউজকে ডিজিটাল বুথ খোলার অনুমোদন

দুই ব্রোকারেজ হাউজকে ৩টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রবিবার (০৯ মে) ৭৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কবির সিকিউরিটিজকে চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আর বি রিচ লিমিটেডকে সিলেট শহরের উত্তর ধূপার দিঘীর পার এলাকায় ১টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com