November 15, 2026, 5:32 am

মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে বিদেশি কোম্পানি

মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে বিদেশি কোম্পানি

বিদেশি কোম্পানিকে বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সংক্রান্ত একটি নির্দেশনা অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

এদিকে বিদেশি কোম্পানিকে বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনাও দেয়া হয়েছে।

এ নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি যেকোনো পাবলিক বা প্রাইভেট কোম্পানি দেশীয় যোগ্য উদ্যোক্তার সঙ্গে মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে। এক্ষেত্রে বিদেশি কোম্পানি একক বা যৌথভাবেও উদ্যোক্তা হতে পারবে। এ ক্ষেত্রে ট্রাস্ট অ্যাক্ট, ১৮৮২ অনুযায়ী ট্রাস্ট গঠন করতে হবে।

এই নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বিদেশি কোম্পানি উদ্যোক্তা হিসেবে মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশের বেশি মালিক হতে পারবে না।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com