November 23, 2026, 11:05 pm

পারপাচ্যুয়াল বন্ডকে ব্যাংকের বিনিয়োগ সীমার বাইরে রাখা হবে

পারপাচ্যুয়াল বন্ডকে ব্যাংকের বিনিয়োগ সীমার বাইরে রাখা হবে

শেয়ারবাজারে পারপাচ্যুয়াল বন্ডকে ব্যাংকের বিনিয়োগ সীমার বাইরে রাখা হবে। এ জন্য শিগগির বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব দেয়া হবে।

সোমবার (২৬ এপ্রিল) শীর্ষ ব্রোকার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে সাম্প্রতিক শেয়ারবাজার নিয়ে এক আলোচনা সভায় এমনটি জানিয়েছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রায় ৩০টি ব্রোকার হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অংশগ্রহণ করেন।

এ বিষয়ে রেজাউল করিম জানান, আজকের আলোচনায় পাবলিক ইস্যু রুলস, মার্জিন ঋণ, নেগেটিভ ইক্যুইটি, পারপিচ্যুয়াল বন্ড, লেনদেনের চার্জ, ডিএসইর অনলাইন সমস্যাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ধীরে ধীরে লেনদেন বৃদ্ধির বিষয়টিকেও তুলে ধরা হয় জানিয়ে তিনি বলেন, আগে প্রতি হাওলায় ৩৫-৪০ হাজার টাকার লেনদেন হতো। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে সেটা ৬০ হাজারে উন্নিত হয়েছে। যা গত ২ কার্যদিবসে ১ লাখে উন্নিত হয়েছে। এই লেনদেনের ধারাকে কিভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আজ আলোচনা হয়েছে।

তিনি বলেন, ব্রোকাররা লেনদেনকৃত অর্থের পরিবর্তে সিকিউরিটিজের ওপর সিডিবিএল চার্জ নির্ধারনের জন্য অনুরোধ করেছে। এছাড়া মার্জিন ঋণের নেগেটিভ ইক্যুইটির অ্যাকাউন্টে লেনদেনের যে সুযোগ দেয়া আছে, তা বাড়ানোর জন্যও বলেছেন। কমিশন এ বিষয়ে যাচাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

এদিন করোনার কারণে বিনিয়োগকারীরা অনলাইনে লেনদেন করতে গিয়ে ডিএসইর মোবাইল অ্যাপে সমস্যায় পড়ার বিষয়টি তুলে ধরা হয় বলে জানান বিএসইসির এই নির্বাহী পরিচালক। যা সমাধানে ডিএসই কাজ করছে বলে স্টক এক্সচেঞ্জটির এমডি জানিয়েছেন।

এছাড়া অ্যাকাউন্টস যেনো নেগেটিভ না হয়, তার জন্য করণীয় পদক্ষেপ নেয়ার জন্য কমিশনার নির্দেশ দিয়েছেন বলে জানান রেজাউল করিম।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com