November 24, 2026, 6:07 pm
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ সময়ে ব্যাংক বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি।
যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে বলে বিজনেস নিউজকে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
এ বিষয়ে তিনি বলেছেন, শেয়ারবাজারের লেনদেনের বিষয়ে আমরা আগের সিদ্ধান্তেই আছি। যদি ব্যাংক খোলা থাকে শেয়ারবাজারে লেনদেন চলবে। সেক্ষেত্রে ব্যাংক লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হবে। আর ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেরর লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস নিউজ/ এসআর