November 15, 2026, 6:45 am

আমি যেটাই করেছি ভুল করেছি, মাফ চাইছি: মিথিলা

আমি যেটাই করেছি ভুল করেছি, মাফ চাইছি: মিথিলা

শৌচাগারে গোপন ক্যামেরায় পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করা নিয়ে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ মডেল তানজিয়া জামান মিথিলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি। অবশ্য পরে সেই স্ট্যাটাসটি ‘হাইড’ করে ফেলেন।

৩ এপ্রিল মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে মিথিলার নাম ঘোষণার পর ২০১৮ সালে দেওয়া মিথিলার এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।

ভিডিওতে মিথিলা ও মাহি জানান, পুরুষ শৌচাগারে ঢুকে এক ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করেছিলেন তারা। মজার ছলে ভিডিওটি ধারণ করেছিলেন তারা। সেটি আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মডেল মাহি।

তাতে দেখা গেছে, ভিডিও ধারণ শেষে হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে আসছেন মিথিলা ও মাহি।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে মিথিলা একটি গণমাধ্যমকে  বলেন, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নাই।’

তিনি বলেন, মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারও কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’

যে পুরুষের ভিডিওচিত্র ধারণ করেছিলেন তিনি তার কাছের বন্ধু ছিলেন দাবি করে মিথিলা বলেন, ‘ও যদি বিষয়টাকে হয়রানি মনে না করে তাহলে মানুষ কেন আমাকে বিচার করবে যে, আমি হয়রানি করেছি তাকে। তারপরও আমি মাফ চেয়েছি। এখন ওরাই আমাকে হয়রানি করছে।’

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। মূল মঞ্চে যাওয়ার আগে একের পর এক বিতর্কের মুখে পড়ছেন তিনি।

মাগুরার মেয়ে মিথিলা আগে থেকেই মডেল হিসেবে পরিচিত। মডেলিংয়ের পাশাপাশি তিনি ‘রোহিঙ্গা’ নামে বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করে এসেছেন।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com