November 24, 2026, 3:07 pm

লকডাউনের খবরে পুঁজিবাজারে বড় পতন

লকডাউনের খবরে পুঁজিবাজারে বড় পতন

বড় দরপতনের মধ্য দিয়ে চলছে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ এপ্রিল) দেশের পুঁজিবাজারের লেনদেন। করোনা প্রকোপ কমাতে সরকার লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছে এমন খবরে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।

ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক কমেছে ১১৩ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২৫৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের দামও।

ফলে লেনদেনের প্রথম ঘণ্টা অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ২৫ পযেন্ট ও ডিএস৩০ সূচক ৪৯ পয়েন্ট কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে সাতটি, কমেছে ২৩৫টি আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময়ের মধ্যে ১৫২ কোটি ৬৬ লাখ ছয় হাজার টাকা লেনদেন হয়েছে।

এসময়ে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে আট কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে সাতটির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটির প্রতিষ্ঠানের শেয়ারের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাবের পর নতুন করে লকডাউনের কারণে পুঁজিবাজারে দরপতনের মুখে পড়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com