May 2, 2026, 3:43 pm

পুঁজিবাজারে সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের সাথে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে লেনদেন ৪০০ কোটির ঘরে অবস্থান করছে; যা গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার পরিমাণে ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ডিএসইতে ৪৬৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৯২ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৯ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স  ২ পয়েন্ট কমে  অবস্থান করছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক  ৩ পয়েন্ট কমেছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭  পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com