November 16, 2026, 1:32 am

জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ড’এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিএসইসির ৭৬৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট ৩ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৭ কোটি টাকা সাধারণ বিনিয়েগাকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com