May 26, 2026, 1:26 am

এ বছর হচ্ছে না বীমা মেলা

এ বছর হচ্ছে না বীমা মেলা

জাতীয় বিমা দিবস পালন করা হলেও এবছর বিমা মেলা হচ্ছে না। অনিবার্য কারণে বিমা মেলা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠিয়ে বিমা মেলা বাতিল করার খবর জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ১ ও ২ মার্চ অনুষ্ঠেয় বঙ্গবন্ধু বিমা মেলা-২০২১ অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বিমা মেলা-২০২১ এর সকল কার্যক্রম বাতিল করা হলো। তবে জাতীয় বিমা দিবস-২০২১ এর অন্যান্য কার্যক্রম বহাল থাকবে।

‘মুজিববর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার’ স্লোগানে সারাদেশে একযোগে দ্বিতীয়বারের মতো বিমা দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com