July 21, 2026, 7:37 pm

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ওই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তাদের একটি ডেটা সিস্টেম ‘ম্যালিসিয়াস’ দ্বারা আক্রান্ত হয়েছে-এমন জরুরি সংকেত পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তৃতীয় পক্ষ সংবেদনশীল তথ্য নেওয়ার চেষ্টা করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। এটি একধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যেটি সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য চুরি করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়।

রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলা ঘটেছে জানিয়ে বলেছেন, সিস্টেমটি অফলাইনে নেওয়া হয়েছে। তবে কোনো তথ্যে ঢুকেছিল কি না, তা নির্ণয় করতে সময় লাগবে। তিনি আরও বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয় করতে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সম্ভাব্য অ্যাকসেস করা তথ্যের প্রকৃতি ও ব্যাপ্তি এখনো নির্ধারণ করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে কিছু বাণিজ্যিক ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।’

সরকারি সংস্থা সিইআরটির (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে সাইবার হামলা ঘটনা খুবই বেড়েছে। কেবল এক বছরের ব্যবধানেই বেড়েছে ৩৩ শতাংশ।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com