May 13, 2026, 1:26 am

১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকে ইসলামী ব্যাংকিং চালু

১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকে ইসলামী ব্যাংকিং চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ইসলামিক ধারায় ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে। আগামী ১লা জানুয়ারি থেকে ব্যাংকটি সম্পূর্ণরূপে ইসলামিক ধারায় ব্যাংকিং সেবা শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ২৯ ডিসেম্বর ব্যাংকটি সম্পূর্ণরূপে ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এনওসি লেটার পেয়েছে। এখন ব্যাংকটি আগামী ১ জানুয়ারি থেকে ইসলামিক শরীয়াহ ধারায় ব্যাংক সেবা পরিচালনা করবে।

এর আগে গত ২৫ মার্চ ব্যাংকটি ইসলামী শরীয়াহ ধারায় ব্যাংক ব্যাবস্থা পরিচালনার কথা জানিয়েছিল। এ কারণে কোম্পানিটি সংঘস্বারকের অনুচ্ছেদে সংশোধন করছে।

শেয়ারহোল্ডার, বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনমোদন নিয়ে ব্যাংক ব্যবস্থায় পরিবর্তন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com