May 20, 2026, 2:02 pm

মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ

মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ

এমভি ভেনাস ট্রায়াম্প। পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি সফলভাবে ভিড়েছে মাতারবাড়ী বন্দর জেটিতে।

বন্দরের নিজস্ব দুইজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেটিতে আনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের ড্রাফট বেশি থাকায় জোয়ারের জন্য বহির্নোঙরে অপেক্ষা না করেই জাহাজটি সরাসরি জেটিতে ভিড়তে সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর জোয়ারের ওপর নির্ভর করে বহির্নোঙরে (সাগর) অপেক্ষমাণ জাহাজ জেটিতে আনা হয়। অপেক্ষার সময় বাড়লে পরিবহন ব্যয় বাড়ে আমদানিকারকদের।

বহির্নোঙর থেকে মাতারবাড়ী বন্দর জেটিতে আনা হচ্ছে প্রথম বাণিজ্যিক জাহাজ। ছবি: বাংলানিউজবন্দর সূত্রে জানা গেছে, এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড।

> মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু

মাতারবাড়ী বন্দরের সুবিধা পাবে কলকাতা, হলদিয়া

বিজনেস নিউজ/এমআরএম

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com