May 26, 2026, 6:22 am

চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা:হেল্পার গ্রেপ্তার

চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা:হেল্পার গ্রেপ্তার

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের মামলায় ওই বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই হেলপারের নাম রশিদ।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার জেলার দিরাই পৌর শহরে চলন্ত বাসে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই বাসের চালক ও চালকের সহকারী। নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওই ছাত্রীর বরাত দিয়ে তার চাচা বলেন, শনিবার দুপুরে সিলেট থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী। বাসটি যাত্রাপথে পথে বারবার থেমে যাত্রী ওঠানামা করতে করতে আসছিল। একপর্যায়ে বাসটিতে তার ভাতিজি একা হয়ে পড়ে। তখন সুযোগ পেয়ে বাসের সহকারী তার পোশাক ধরে টানাহেঁচড়া শুরু করে। ধস্তাধস্তির এক ফাঁকে তার ভাতিজি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, একা পেয়ে বাসের চালক ও তার সহকারী মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করছিল। মেয়েটি তখন বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com