April 30, 2026, 9:29 am
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি। তবে টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে।
টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।
বিজনেস নিউজ / এসআর