May 20, 2026, 1:29 pm

সোস্যাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

সোস্যাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে।

আজ বুধবার (২৫নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সোস্যাল ইসলামী ব্যাংক আনসিকিউর্ড, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে।স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, কর্পোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেঢ়কে অর্থ উত্তোলন করে সোস্যাল ইসলামী ব্যাংক এর টায়ার-I ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকাঃ।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ম্যাডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেনস্ট লিমিটেড কাজ করছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com