August 24, 2026, 11:01 pm

বিজয়ের মাসে ‘প্রিয় কমলা’ নিয়ে আসছেন অপু

বিজয়ের মাসে ‘প্রিয় কমলা’ নিয়ে আসছেন অপু

ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা অপু বিশ্বাস। পারিবারিক নানা ঝামেলা চুকিয়ে আবারও নতুন উদ্যমে নিজেকে ফিট করে কাজে ফিরেছেন। কিছুদিন আগে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবির কাজ শেষ করেছেন। সেই কাজ শেষ নয়া হতেই আরো এক নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি।

অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবির নাম ‘প্রিয় কমলা’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অপু বিশ্বাসকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

নতুন ছবি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন করোনার কারণে সবাই ঘরবন্দি ছিলাম। সেই লকডাউন কাটিয়ে আবারও সবাই কাজ শুরু করেছি। সম্প্রতি ‘ছায়াবৃক্ষ’ ছবির কাজ শেষ করে ‘প্রিয় কমলা’র শুটিং শুরু করি। দুটিই ভিন্ন চরিত্র ও পরিবেশের ভালোলাগার মতো ছবি।

তিনি আরও বলেন, ‘প্রিয় কমলা’ ছবির গল্পটি বীরাঙ্গনাদের নিয়ে। এখানে বীরাঙ্গনা চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করছি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক কাজ করলেও এবারই প্রথম নাম ভূমিকায় কাজ করছি। চ্যালেঞ্জিং একটি চরিত্রে দর্শক দেখতে পাবে। আগামী ১৬ ডিসেম্বর ‘প্রিয় কমলা’ মুক্তি পাবে। দর্শকের প্রত্যাশা অনুযায়ী কাজটি করছি। আমার বিশ্বাস ‘প্রিয় কমলা’ দর্শক পছন্দ করবে।

এদিকে অপু-বাপ্পী দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com