May 26, 2026, 2:10 am

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

সিএপিএম কোম্পানি লিমিটেড তাদের ব্যবস্থাপনায় পরিচালিত তিন ফান্ডের সম্পদমূল্য প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১: সব সম্পদ ও দায় বিবেচনা করে ১৯ নভেম্বর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ৫৫ কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ৮৬৩.৬১ টাকা এবং বাজারমূল্যে ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ১৪১.০৫ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১১.১৬ টাকা এবং বাজারমূল্যে ৯.৮৪ টাকা।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ১৯ নভেম্বর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৪ কোটি চার লাখ ৬৫ হাজার ৭৩১.২৫ টাকা এবং বাজারমূল্যে ৬৭ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৫৩৬.১৭ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১১.০৮ টাকা এবং বাজারমূল্যে ১০.১০ টাকা।

সিএপিএম ইউনিট ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ১৯ নভেম্বর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১৪ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৪৫৬ টাকা ৫৯ পয়সা এবং বাজারমূল্যে ১৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ১৬৭.০২ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১৫.৭৯ টাকা এবং বাজারমূল্যে ১০৯.৪২ টাকা। পুনঃধার্যকৃত ইউনিটপ্রতি ক্রয় ও পুনঃক্রয়মূল্য হচ্ছে যথাক্রমে ১০৯.৪২ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com