June 24, 2026, 10:59 pm

খেলাপি ঋণের মামলায় সিএন্ডএ টেক্সটাইলের এমডি গ্রেপ্তার

খেলাপি ঋণের মামলায় সিএন্ডএ টেক্সটাইলের এমডি গ্রেপ্তার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দায়েরকৃত খেলাপি ঋণের মামলায় (ঢাকার অর্থ ঋণ আদালত-০২, মামলা নং- ১৬৭৫/১৯ গ্রেফতার করা হয়েছে। বিষয়টি চট্টগ্রামের খুলশী থানার উপ-পরিদর্শক আনসারুল করিম শেয়ারনিউজকে নিশ্চিত করেছেন।

 

সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয়। অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা দায়ের করে। মামলা নং-১৬৭৫(২০১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, খেলাপি ঋণের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com