April 19, 2026, 3:10 pm

সারাহ রিসোর্টের ২৫% ছাড় পাবে বিডি ফাইন্যান্সের গ্রাহকরা

সারাহ রিসোর্টের ২৫% ছাড় পাবে বিডি ফাইন্যান্সের গ্রাহকরা

পুজিবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিটেড (বিডি ফাইন্যান্স) ও র্ফোটিজ গ্রুপের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী গাজীপুরের সুপরিচিত সারাহ রিসোর্ট বিডি ফাইন্যান্সের গ্রাহকরা ১৫ থেকে ২৫ শতাংশ ছাড়ে সেবা নিতে পারবে।

আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে বিডি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কায়সার হামিদ এবং ফোর্টিজ গ্রুপের মহা-ব্যবস্থাপক(সেলস্ এন্ড রিজারভেশন) আহমেদ রাকীব সই করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,এই এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডার্সট্যান্ডিং) চুক্তির অধীনে এখন থেকে বিডি ফাইন্যান্সের কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজন এবং কোম্পানির গ্রাহকরা গাজীপুরে অবস্থিত সুনামধন্য ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সারাহ রিসোর্টে শনিবার থেকে বৃহষ্পতি ২৫% এবং শুক্রবার ১৫% বিশেষ ছাড়ে সেবা গ্রহণ করতে পারবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সারাহ রিসোর্টের হেড অব বিজনেস ডেভলপমেন্ট মাহীরা হাবিব, মো. ইসমাইল হোসেইন,ব্যবস্থাপক-সেলস্ এন্ড মার্কেটিং এবং বিডি ফাইন্যন্সের সাজ্জাদুর রহমান ভুইয়া, সিএফও, মোহাম্মদ আবু ওবায়েদ, হেড অব ওয়েল্থ মেরেনজমেন্ট,বুদ্ধদেব সরকার, হেড অব আইটি, আহাসানুজ্জামান সুজন, হেড অব এইচআর,মুন্সি আবু নাঈম, কোম্পানি সচিব মো. ইমরান হোসাইন, হেড অব এডমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com