April 30, 2026, 7:32 am

আল-আরাফাহ্ ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

আল-আরাফাহ্ ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ০.৫০ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.২৭ টাকা।

এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১.৩৫ টাকা। আগের বছর একই সময় ছিল ০.২৪ টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২১ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১০.৭২ টাকা।

৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.১৮ টাকা। আগের বছর একই সময়ে ছিল ২১.১৩ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com