April 19, 2026, 2:13 pm

আরএন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

আরএন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগের বছর কোন লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তবে গত বছরের চেয়ে এবার কোম্পানির লোনসান কমিয়ে এনেছে।

২০১৮-১৯ অর্থ বছরে শেয়ার প্রতি লোকসান ছিল ১৫ টাকা ৪৭ পয়সা। সে অবস্থা থেকে লোকসান কমিয়ে সর্বশেষ (২০১৯-২০২০) অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) দাড়িয়েছে ৮৮ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ পয়সা। এর আগের বছর ছিলো ১ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬১ পয়সা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সাড়ে ১১টায় কুমিলার শংকরপুরের জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com