April 29, 2026, 1:29 am

বিবিএস লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

বিবিএস লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানিটি এর আগের বছর শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮০ পয়সা।

৩০ জুন,২০ শেষ হওয়া বছরে কোম্পনির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৫ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com