May 1, 2026, 4:00 am

বন্ধ হয়নি মার্জিন ঋণ, আরও দেয়া হবে ১০০ কোটি টাকা:ইউসিবি ক্যাপিটাল

বন্ধ হয়নি মার্জিন ঋণ, আরও দেয়া হবে ১০০ কোটি টাকা:ইউসিবি ক্যাপিটাল

নিজের গ্রাহকদের মার্জিণ ঋণ দেয়া বন্ধ করেনি বলে জানিয়েছেন ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও)। তিনি বলেন, সোমাবার (১২ অক্টোবর) আমার হাউজের ২৯জন গ্রাহককে ১ কোটি ৯৭ লাখ টাকা মার্জিণ লোন দিয়েছি। পুঁজিাবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে আগামীতে আরও ১০০ কোটি টাকার মার্জিন লোন দেবো।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)  এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রহমত পাশা।

উল্লেখ্য, সোমবার দিনের প্রথমভাগে বীমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউসিবি ক্যাপিটাল। পুঁজিবাজারে এমন গুজব ছড়িয়ে পড়ে। এই খবরকে অতিরঞ্জিত করে দ্বিতীয় দফা গুজব ছড়ায় বীমা খাতের কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কেউ কেউ আর বড় আকারে গুজব ছড়ায় কমিশন সকল শেয়ারে মার্জিন লোন দেয়া বন্ধ করে দিয়েছে। এসব গুজবের উপর ভিত্তি করে সকল বীমা কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে। পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বাজারে দরপতন হয়।

মোহাম্মদ রহমত পাশা বলেন, মার্জিণ ঋন দেয়া নিয়ে ইউসিবি ক্যাপিটালের একটি এক্সপার্ট টিম রয়েছে। এই টিম ব্যবস্থাপনা বিভাগকে কোন কোন প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন ঋণ দেয়া যায়। (অর্থাৎ কোন কোন শেয়ারের মার্জিন ঋণ দিলে ঝুঁকি কম) ঋণ দেয়া যায় বিষয়টি সাজেস্ট করে। এরপর ব্যবস্থাপনা বিভাগের সম্মতিতে মার্জিন ঋণ দেয়া হয়।

তিনি বলেন, ইউসিবির ব্যবস্থাপনা বিভাগ কোম্পানির অবস্থা ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছে যে ১০৫টি কোম্পানির শেয়ারের বেশি করে শেয়ার কেনা ঝুঁকিপূর্ণ। তাই আমরা গ্রাহকদের সাজেস্ট করেছি, মার্জিন ঋণ নিয়ে এসব কোম্পানিতে সব অর্থ বিনিয়োগ না করতে। মার্জিন ঋণ নিয়ে একাধিক কোম্পানির শেয়ার কেনার অনুরোধ করেছি।

তবে গ্রাহকদের চাহিদার কারণে যেসব বিমা কোম্পানিতে ঝুঁকি রয়েছে এরকম শেয়ারে বিনিয়োগ করতে সোমবারও ২৯ জন গ্রাহককে ১ কোটি ৯৭ লাখ টাকা ঋণ দিয়েছি। আজকেও দিচ্ছি।

রহমত পাশা বলেন, গত দেড় মাসে ১০০কোটি টাকা মার্জিন লোন দিয়েছি। এখন পর্যন্ত ৪০০কোটি টাকা গ্রাহকদেরকে মার্জিন লোন দিয়েছি। আরও ১০০কোটি মার্জিন লোন দেয়ার পরিকল্পনা রয়েছে।

সুতরাং আমরা মার্জিন লোন দেয়া বন্ধ করেছি এটা সঠিক না। বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে আমরা মার্জিন লোন দেবো। কিন্তু বিনিয়োগকারী ও বাজারের স্বার্থেই ঝুঁকির দিকটি বিবেচনায় নিয়ে মার্জিন ঋণের জন্য যোগ্য শেয়ারের তালিকা সব সময় সমন্বয় করবো।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি মিডিয়াতে ২০টি বিমা কোম্পানিতে মার্জিন ঋণ দেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউসিবি ক্যাপিটাল এমন খরব প্রকাশিত হয়েছে।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) আমার কাছে বিষয়টি জানতে চেয়েছিলো। আমি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিষয়টি অবহিত করেছি। এবং বলেছি হাউজের গোপন খবর কিভাবে প্রকাশ হলো এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দেয়া হবে। কমিশনের চেয়ারম্যান আমাদের এই বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com