April 21, 2026, 4:02 am
অন্যান্য সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই অবস্থা ধরে রাখতেই পুঁজিবাজার আরও উন্নয়ন করা হবে।পুঁজিবাজারের উন্নয়নে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক আয়োজিত ওয়েবিনারে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএসইসি কমিশনার বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। ওয়েবিনারের আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিএপিএলসির সভাপতি আজম জে. চৌধুরী , সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএ সভাপতি শরিফ আনোয়ার হোসেন, এএএমসিএমএফ সভাপতি ড. হাসান ইমাম ও বিএমবিএ সভাপতি সায়েদুর রহমান।