April 11, 2026, 3:06 pm

এএফসি হেলথের আইপিও অনুমোদন

এএফসি হেলথের আইপিও অনুমোদন

এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) কমিশনের ৭৪০তম সভায় কোম্পানিটিকে আইপিও মাধ্যমিক পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় এএফসি হেলথ লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যে ১কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি এ অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও বাবদ খরচ করবে।

এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম এডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com