October 15, 2026, 9:08 pm
সাইবার হামলার আশঙ্কায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন প্ল্যাটফর্ম ‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা রোববার (১৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।
ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাইবার হামলার আশঙ্কায় ডিএসই কর্তৃপক্ষ মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন প্ল্যাটফর্ম ‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া। যা রোববার রাত ৮টা থেকে কার্যকর হবে বলে তিনি জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা শুধু লেনদেন কার্যদিবসে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এক্সচেঞ্জ, বিনিয়োগকারী এবং জাতীয় বৃহৎ স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে বিনিয়োগকারীরা আবার ডিএসই মোবাইল অ্যাপ স্বাভাবিক ভাবে ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছে ডিএসই।