May 18, 2026, 12:01 am

সিনিয়র সচিব হলেন বিএসইসি চেয়ারম্যান

সিনিয়র সচিব হলেন বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র পদমর্যাদা প্রদান করা হল।

এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। তার নেতৃত্বাধীন কমিশনের নেওয়া নানা উদ্যোগে ধীরে ধীরে পুঁজিবাজারে আস্থা ফিরে আসছে। তার প্রতিফলন ঘটছে বাজারের লেনদেন। গত বছরের একি সময়ের তুলনায় গত দুই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেন কয়েকগুণ বেড়েছে। বেড়েছে সবগুলো মূল্যসূচক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com