April 30, 2026, 1:27 am

সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণাল‌য়ের তদন্ত ক‌মি‌টি।

আজ (৭ সেপ্টেম্বর) দুপু‌রের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা‌ন খা‌নের হা‌তে প্রতিবেদন তু‌লে দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবা‌দিক‌দের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত‌্যাকা‌ণ্ডের তদন্ত প্রতি‌বেদন ক‌মি‌টি জমা দি‌য়ে‌ছে। এটি এখনই প্রকাশ করা হ‌বে না। প্রতি‌বেদন আদাল‌তে পা‌ঠানো হ‌বে।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন জমা দিতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান কমিটির প্রধান। দায়িত্ব পাওয়ার ৩৫ দিনের মাথায় রিপোর্ট জমা দি‌য়ে‌ছে তদন্ত ক‌মি‌টি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রতিবেদনে ১৩টি সুপারিশ করেছে কমিটি।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনা প্রকাশের পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ঘটনার উৎস, কারণ ও ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সুপারিশ দিতে ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করে।

সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর প্রথমবার কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় ফের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com