July 22, 2026, 1:26 am

বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন মোহসীন হোসেন

বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন মোহসীন হোসেন

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম মোহসীন হোসেন। পদোন্নতির পর তাকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে বহাল করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থে‌কে এ তথ্য জা‌নিয়েছে।

মোহসীন হোসেন ১৯৮৮ সালে কর্মকর্তা পদে যোগদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বৈদেশিক মুদ্রানীতি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, বৈদেশিক মুদ্রা অপারেশন ও পরিদর্শন, ব্যাংক পরিদর্শন, সিআইবি, মতিঝিল ও চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সিবিএসপি সেলের আওতায় ব্যাংকিংনীতি ও পরিদর্শনবিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত ড. ফ্রেডরিকা পিকফোর্ড স্যান্টুসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

দাফতরিক দায়িত্ব পালন ও প্রশিক্ষণে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com