May 30, 2026, 1:51 pm
লিও ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন। সম্প্রতি সময়ে নগরীর পাঁচলাইশ এলাকায় এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর সভাপতি লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর সদস্য লায়ন আশরাফুল ইয়াসিন, লিও ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর সভাপতি লিও রাফিউল হাসনাত, সদ্য প্রাক্তন সভাপতি লিও ডালিয়া বড়ুয়া, সহ-সভাপতি লিও সতেজ বডুয়া অন্তু, সেক্রেটারি লিও মৃদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও দুল্যক প্রমুখ। এসময় বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।
লিও ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর ২০-২১ সেবা বর্ষের পাবলিক রিলেশনশিপ অফিসার লিও মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।