May 20, 2026, 2:16 pm

শেষদিনে সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

শেষদিনে সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০  সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১২ কোটি ১৩ লাখ টাকা কম। গতকাল  লেনদেন হয়েছিল এক হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ১২৯টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com