May 16, 2026, 11:27 pm

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। তবে প্রথম ঘন্টা পর উত্থানের মাত্র কিছুটা হ্রাস পায়। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়া সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৩৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, দর কমেছে ৭৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৫ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করে ৪৭৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১০৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯২ পয়েন্ট কমে অবস্থান করে ১৬১৭ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৫২ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৬৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৫ লাখ ৭১ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com