April 21, 2026, 4:21 am

সিপিডি কোন হিসাব ছাড়াই কথা বলছে: অর্থমন্ত্রী

সিপিডি কোন হিসাব ছাড়াই কথা বলছে: অর্থমন্ত্রী

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে প্রবৃদ্ধির কথা বলেছে সেটা কোন হিসাব ছাড়াই বলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার (১৭ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুন মুনিম এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হবে। এ কথাগুলো আমি তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেছি। আমি প্রাক্কলন ৮ দশমিক ২ শতাংশ বলিনি। আর সিপিডি বলছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৫ শতাংশ। সিপিডি এটি আন্দাজের ওপর বলেছে। তারা তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেনি। সিপিডির প্রবৃদ্ধি প্রাক্কলন গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, তারা যত নেগেটি বলতে পারবেন ততই তাদের লাভ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য উপাত্তের ভিত্তিতেই জিডিপির গ্রোথের হিসেব দিয়েছে। আমরা যদি ৮ দশমিক ২ দাবি করতাম তাহলে সিপিডি এই প্রশ্ন করতে পারত। কিন্তু ৫ দশমিক ২ ভাগ দাবি করায় এমন কথা বলতে পারে না

বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে অর্জিত ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপির সাময়িক প্রবৃদ্ধির হার রাজনৈতিক এবং একে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে বলে সম্প্রতি সিপিডির পক্ষ থেকে বলা হয়। এ বিষয় অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের খাল- বিল, নদী -নালা, শিল্প কারখানা , ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং গ্রামীন অর্থনৈতিক অবস্থা সব কিছু দেখলেই বোঝা যাবে বাংলাদেশের অবস্থান কোথায় আছে।

জিডিপি যে হিসেব বের করবে তাকে ভিত্তির উপর বের করতে হবে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, হয় অনুমান না হয়, তথ্য উপাত্ত এ দুটোর উপর ভিক্তি করে করতে হবে। বিবিএস তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কথা বলে। সিপিডি যদি আন্দাজের উপর ভিত্তিকরে কথা বলে তাহলে এটা কতটা গ্রহনযোগ্য আপনারই বলেন।

বিবিএসের তথ্য সিপিডি ব্যবহার করে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছর দেখেছি তারা আমাদের এটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। আমরা বাজেট দিলেই তাদের অনুষ্ঠান দেয়ার সময় এসে যায়। সারা বছর কয়টা অনুষ্ঠান করে। কাঁচামাল এখান থেকে নিয়ে বিদেশে এক্সপোর্ট করে এই হলো তাদের তাদের ব্যবসা। তবুও আমি তাদের (সিপিডি) কিছু বলবো না। তারা আছে বলেই আমরা বেশি অনুপ্রাণিত হই শক্তিশালি হওয়ার জন্য প্রত্যায়ি হই এবং আমরা করে প্রমান করার জন্য চেষ্টা করি।

সিপিডির মত এক বড় একটা সংস্থা তারা আন্দাজের উপর কথা বলবে এ কথাটা কি যর্থার্থ কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যথার্থ , আমি যা বলছি যথার্থ। তাদেকে বলেন কত হবে আমাদের। তাদের এক বছররের জিডিপি বের করে দিতে বলেন। এবং তারা আমাদের পরিসংখ্যান অফিসে যেতে পারবে না। তারা নিজেরা পরিসংখ্যান দিক।

অর্থমন্ত্রী বলেন, আমরা যদি আট দশমিক দুইভাগ দাবি করতার তারা এই প্রশ্ন করতে পারত। কিন্তু পাঁচ দশমিক দুই ভাগ দাবি করা। প্রথম সাত মাসেইতো এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক প্রযেকশন করেছিল আমাদের ৭ দশমিক আটভাগ প্রযেকশন হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সিপিডি সিপিডির কাজ করবে। আমরা আমাদের মতো কাজ করবো। আমরা কাজ করছি বিশ্বাস করবেন, না বিশ্বাস করবেন এটা আপনাদের ব্যপার। আমাদের কাজ করার ধরন কাজ করার নিয়ম সে নিয়ম মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হিসেব যে সঠিক সেটা সরা বিশ্ব সিকার ককের সিপিডি না করুক। সিপিডি যত বেশি নেগেটিভ বলতে পারবে সেটা সিপিডির লাভ। দেশের লাভ না দেশের কোন মানুষের লাভ না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com