May 25, 2026, 12:12 pm

বিকালে অনলাইনে ব্রোকারদের সাথে ডিবিএ’র মতবিনিময়

বিকালে অনলাইনে ব্রোকারদের সাথে ডিবিএ’র মতবিনিময়

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) পুঁজিবাজার পরিস্থিতিসহ নানা বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য তথা ব্রোকারদের সাথে মত বিনিময় করবে।

আজ রোববার (১৬ আগস্ট) বিকালে অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।ডিবিএ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, মতবিনিময়ে বর্তমান বাজার পরিস্থিতি, বাজারে ফিরে আসতে থাকা গতিময় অবস্থা ধরে রাখা এবং ব্রোকারহাউজের সার্বিক অবস্থা ও  বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন অসুবিধা (থেকে থাকলে), সেসব অসুবিধা দূরীকরণের উপায় ইত্যাদি নিয়ে আলোচনা হবে।

এ বিষয়ে ডিবিএর সেক্রেটারি মো. দিদার গনী বলেন, বাজারে যে গতির সঞ্চার হয়েছে সেটি ধরে রাখতে সব স্টেকহোল্ডারকে কাজ করতে হবে। ব্রোকাররা এই বাজারের অন্যতম প্রধান স্টেকহোল্ডার। তাই তাদের কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো দূর করে বাজার উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ডিবিএ এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com