April 19, 2026, 2:19 pm

সূচকের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শেষ

সূচকের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শেষ

সূচকের ব্যাপক উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০  সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির।

বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। বুধবার  লেনদেন হয়েছিল এক হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ৯৬টির। আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com