April 11, 2026, 2:20 pm

ঈদ-বন্যা ঘিরে করোনা সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদ-বন্যা ঘিরে করোনা সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনা ভাইরাস বিস্তারের জন্য জনসমাগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আসন্ন ঈদুল আজহা এবং বন্যাকে ঘিরে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে ও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। এতে করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দফতর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের বিস্তার রোধে বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। বন্যার কারণে অনেক এলাকায় একসঙ্গে এক জায়গায় অনেক মানুষকে আশ্রয় নিতে হচ্ছে। এতে করেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। ফলে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com