July 27, 2026, 2:05 am

বসের ঘরে চিৎকার জুড়ে দেন সালমান খান

বসের ঘরে চিৎকার জুড়ে দেন সালমান খান

বিগ বসের ঘরে একে অপরকে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে। আর তার বিরুদ্ধে রীতিমত চটেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা ও বিগ বসের সঞ্চালক সালমান খান। সালমানের ওই ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিগ বস ১৪ সঞ্চালনা করতে গিয়ে খেপে যান সালমান খান। বসের ঘরে বসে প্রতিযোগীরা এসব কী করছেন বলে প্রশ্ন তোলেন তিনি। বসের ঘরে যা দেখানো হচ্ছে, তা কোনওটাই পূর্ব পরিকল্পিত নয়। প্রতিযোগীদের সম্পর্কে সালমান খান যা বলছেন, তার কোনওটাই পরিকল্পনামাফিক নয় বলেও স্পষ্ট জানান।

তিনি যখন বসের ঘরে চিৎকার জুড়ে দেন, সেই সময় রাহুল বৈদ্য তার পালটা জবাব দিতে গেলে, তার উপরও রেগে যান।বর্তমানে অভিনব শুক্ল এবং রুবিনা দিলায়েকের সঙ্গে বিবাদ শুরু হয় রাখি সাওয়ান্তের। যার জেরে অভিনবকে ‘ঠারকি’ বলে আক্রমণ করেন রাখি। যা সহ্য করতে পারেননি অভিনবের স্ত্রী। রাখির ওই মন্তব্যের পরপরই তার উপর জল ঢেলে দেন রুবিনা।

অন্যদিকে, শোয়ের মাঝে চোটে যান দেবলীনা ভট্টাচার্য। ঘরের মধ্যে ক্যামেরার সামনেই ভাঙচুর চালাতে শুরু করেন তিনি। যে ভিডিও দেখে রেগে যান সালমান। রাখি, দেবলীনা, রুবিনাদের পাশাপাশি আলি গনিকেও আক্রমণ করেন অভিনেতা। আলি কেন ক্যামেরার সামনে সবাইকে ‘নাল্লা’ বলে আক্রমণ করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সালমান।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com