May 30, 2026, 5:03 pm

জিকিউ বলপেনের লোকসান বেড়েছে ৯ গুণ

জিকিউ বলপেনের লোকসান বেড়েছে ৯ গুণ

লোকসানের ভারে ডুবতে বসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির লোকসানের পরিমাণ বেড়ে নয়গুণ হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪৮ পয়সা লোকসান করে।

লোকসানে নিমজ্জিত হওয়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৪৩ পয়সা, যা গত জুন শেষে ছিল ১৩৪ টাকা ২১ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৬৪ পয়সা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com