May 25, 2026, 4:14 pm

হেফাজতের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না: বাবুনগরী

হেফাজতের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না: বাবুনগরী

আমরা বা আমাদের কেউ কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার নির্দেশ দেইনি বা আমাদের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি আরও বলেন, কুরআন ও সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে পড়ায় মুসলমানরা সারা বিশ্বে পদে পদে বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। এজন্য দুনিয়াবি বিপদ-মসিবত থেকে আমাদের মুক্তি পেতে হলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে।

আল জামেয়াতুল আরাবিতুল ইসলামিয়া জিরি পটিয়ার ১১৪তম বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের প্রধান মেহমানের বয়ানে তিনি এ কথা বলেন।

ফ্রান্স মহানবী সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছেন তা ক্ষমার অযোগ্য বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে আয়োজিত ইসলামী সম্মেলনে তিনি আরো বলেন, ইহুদি-নাসারারা সবসময়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে; তা এখনো বিদ্যমান। কাজেই আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ জীবনব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিজনেস নিউজ/আরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com