May 31, 2026, 4:58 am

ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ইউসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৫১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড অংশ ২ কোটি টাকার যোগান দেবে। বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com