May 25, 2026, 10:18 pm

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস ঢাকা ওয়েস্টের ব্যবসা উন্নয়ন সভা

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস ঢাকা ওয়েস্টের ব্যবসা উন্নয়ন সভা

সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট (রমনা), ঢাকার আওতাধীন শাখাসমূহের চলমান অগ্রগতির বিষয়ে শাখা প্রধানদের নিয়ে ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা শনিবার সুবর্ন ভূমি রিসোর্ট, গজারিয়া,মুন্সীগঞ্জের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজ/প্রনোদনা বাস্তবায়নের বিষয়ে এবং ব্যাংকের সার্বিক উন্নয়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান।

বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল হক।

সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট, ঢাকার আত্ততাধীন ২৩টি শাখার প্রধানদের নিয়ে শাখার বিভিন্ন সমস্যাদি ও ঋণ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com