May 25, 2026, 10:34 am

‌‘জুতার ফিতা’র মতো দুল, দাম ২০ হাজার টাকা

‌‘জুতার ফিতা’র মতো দুল, দাম ২০ হাজার টাকা

স্টাইলের জগতে সবাই চায় একটু ভিন্ন সাজে সাজতে। আর সাজগোজে নতুন পণ্য নিয়ে নারীদের কৌতূহল একটু বেশিই। প্রায় প্রতিটি স্টাইলিশ নারী খোঁজ রাখেন নতুন কোন অলংকারটি বাজারে এসেছে। এবার তেমনি একজোড়া কানের দুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেটা অনেকটা জুতার ফিতার মতো দেখতে।

দুলটি দেখতে তেমন ভালো না দেখালেও এ দুলের দাম অবাক করার মতো। একজোড়া দুলের দাম বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার টাকা। জানা গেছে ভারতের বিখ্যাত এক জুতা প্রস্তুতকারী সংস্থা ব্যালেন্সিয়েজ সম্প্রতি সামনে এনেছে এই কানের দুল।

কানের দুলজোড়া প্রথমে দেখলে জুতার ফিতা বলেই সবার কাছে মনে হবে।

স্টাইলের যুগে এমন আজব কানের দুল তৈরি করে রীতিমতো ফ্যাশনপ্রেমী নারীদের মধ্যে সাড়া ফেলেছে সংস্থাটি। তবে এই দুলের দাম নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক।

কেউ কেউ মন্তব্য করে লিখেন, সামনে উৎসব বেশি লাভের দিকটি বিবেচনা করে ভারতের বাজারে এমন দুল এনেছে সংস্থাটি। জুতোর ফিতার মতো একজোড়া কানের দুলের দাম ২০ হাজার টাকা। এটা অভাবনীয় দাম।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com