May 25, 2026, 12:32 am
জিজ্ঞাসা : আমার এক বন্ধু তার কামরায় ফরজ নামাজ পড়ছিল। আমি বাইরে থেকে এসে দরজায় আওয়াজ করি। সে নামাজরত অবস্থায় এক কাতার পরিমাণ হেঁটে এসে এক হাতে একদফায় দরজা খুলে নিজ জায়গায় চলে গিয়ে নামাজ পুরো করে। একজন আলেম বলেছেন, তার নামাজ সহিহ হয়েছে। সত্যিই কি সহিহ হয়েছে? উল্লেখ্য, আমার ওই বন্ধু পশ্চিম দিক থেকে সরেনি। কারণ তার রুমের দরজা পশ্চিম দিকে ছিল।
জবাব : প্রশ্নে বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি নামাজ পরিপন্থি অন্য কিছু না করে থাকলে শুধু ওইভাবে দরজা খোলা দ্বারা তার নামাজ নষ্ট হয়নি। কারণ সে একহাত ব্যবহার করে একদফায় দরজা খুলেছে। অতএব ওই আলেম সাহেবের কথা সঠিক। তবে কোনো ওজর ছাড়া নামাজে এ ধরনের সামান্য কাজেও লিপ্ত হওয়া ঠিক নয়। (ফাতাওয়া তাতারখানিয়া : ১/৫৮৫, ৫৮৮; বাদায়েউস সানায়ে : ১/৫৫৩; আলমুহিতুল বুরহানী : ২/১৬৬; আদ্দুররুল মুখতার : ১/৬২৮)